২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে নিজের বাসায় ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ

রাজধানীর ধানমন্ডিতে নিজেদের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 09:39 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

রোববার সকালে সাব্বির হাসান(১৮) নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে ধানমন্ডি থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান।

সাব্বিরের বাবা বদরুল আলম খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। পরিবার নিয়ে ধানমন্ডি ৭/এ এলাকার ৫৪ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

সকাল ৮টার দিকে ওই বাসায় গিয়ে বারান্দায় ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাব্বিরের লাশ পাওয়া যায় বলে জানান এসআই সেলিম।

“প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে,” বলেন তিনি।

সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি তিনি।