২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুতের খুঁটি ভেঙে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত তোফাজ্জেল হোসেন (৫০) উপজেলার রাচন্দ্রপুর গ্রামের মনছুর সরদারের ছেলে।

শনিবার বিকালে উপজেলার লক্ষ্মীকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বেলা ৩টার দিকে লক্ষ্মীকুন্ডু গ্রামে কাঠ ব্যবসায়ী রেজাউল ইসলামের কেনা একটি কড়ই গাছ কাটতে যান তোফাজ্জেল হোসেনসহ চার শ্রমিক। এ সময় গাছের একটি ডাল  অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের উপর পড়ে। ডালের ওজনে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে এর নিচে তোফাজ্জেল চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।