২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-টেম্পোর সঙ্গে সংঘর্ষে বরযাত্রীর বাস, নিহত ৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বরযাত্রীবাহী বাস, ট্রাক ও টেম্পোর ত্রিমুখী সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 10:19 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটিই রাস্তার পাশের খাদে পড়ে গেছে। ওগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি সাইফুল।

তিনি জানান, পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও এক জন নারী। তবে অপর জনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি সাইফুল।