বরিশালে আদালতে আগুন: মামলায় বিএনপি নেতা
বিএনপি জোটের ডাকা অবরোধের মধ্যে বরিশাল নগরীতে আদালত ভবনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই গোলাম কবির জানান, শুক্রবার সন্ধ্যায় একই থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
প্রাধমিক তদন্তে ওই বিএনপি নেতাসহ অবরোধ সর্মথকদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান এসআই গোলাম কবির।
বৃহস্পতিবার রাতে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর বেগমের এজলাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
এতে কেউ হতাহত না হলেও এজলাসের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ বেশকিছু নথি পুড়ে যায়।
