২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় তাজা হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নড়িয়া থানা এসআই মাজেদুল ইসলাম জানান, শুক্রবার বিকালে পৌরসভার শুভপাড়ায় একটি টং দোকান সরানোর সময় বোমাগুলো পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মাজেদুল ইসলাম আরও জানান, বিকাল ৫টায় নড়িয়া পৌরসভার শুভপাড়া এলাকায় একটি টং দোকান সরানোর সময় সাতটি তাজা হাতবোমা মাটিতে পড়ে যায়।

বোমাগুলো স্থানীয়রা দেখে নড়িয়া থানায় খবর দেয়।

পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় এনছে, তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।