২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৮ শিবিরকর্মী আটক, বোমা উদ্ধার

দিনাজপুর সদরে আট শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার পুলহাট সড়ক থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন মোস্তাফিজুর রহমান (২৩), নুরুল হুদা (২৩), নাসিরউদ্দীন (২৫), আবুল কালাম (২০), আবুল কাশেম (২৩), ফজলে রাব্বী (২৫), একরামুল হক (২৫) ও শামসুজ্জামান (২৮)।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রেদওয়ান রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার ঠাকুরাইন বাজার এলাকায় নাশকতার উদ্দেশ্যে ছাত্রশিবিরের গোপন বৈঠক শেষে দিনাজপুর শহরে ফিরছিল এরা।

পথে ডিবি পুলিশের একটি দল পুলহাট সড়কে এদের আটক করা হয়।

তিনি জানান, এদের তল্লাশি করে আবুল কাসেমের হেফাজতে থাকা ব্যাগ থেকে চারটি হাতবোমা এবং ফজলে রাব্বির ব্যাগ থেকে শিবিরের কয়েকটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়।