২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে পিস্তল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের দুটি স্থানে অভিযান চালিয়ে দুটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্র বেচাকেনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শিকড়ি বটতলা ও গাতিপাড়া সীমান্তে এই অভিযান চালায় বেনাপোল সদর কোম্পানির বিজিবি টহলদল।

“অস্ত্র বিক্রেতারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুই জায়গায় একটি করে পিস্তল পাওয়া যায়।”

অস্ত্র দুটি বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।