মুন্সীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৪
মুন্সীগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে চার যুবক আহত হয়েছে।
আহতরা হলেন- জুয়েল (২৫), আবু তাহের কাউসার (২৭), এমদাদুল্লাহ (২৩) ও সিরাজ মিয়া (২৬)।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ারের খাসকান্দি গ্রামের পরিত্যক্ত একটি ঘরে কয়েকজন যুবক হাতবোমা বানাচ্ছিলেন।
এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ হলে ওই চার যুবক আহত হন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, আহতদের মধ্যে জুয়েল ও কাউসারকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মুক্তারপুর সেতুর থেকে পুলিশ আটক করেছে।
