২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসচাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় দুই নারীসহ তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার ছোনকা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর উপজেলার চোমর পাথালীয়া এলাকার মৃত আইনাল হকের স্ত্রী নিহারুন বেওয়া (৭০), আজগর আলীর স্ত্রী সফুরা (৫০) ও একই উপজেলার সুঘাট এলাকার আজিজুল হকের ছেলে জেল হোসেন (৪০)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, ছোনকা এলাকা থেকে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল।

স্থানীয় সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহারুন বেওয়া মারা যান।

আহত ৪ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাপাতালে নেওয়ার পর মৃত্যু হয় জেল হোসেন ও সফুরার।