চবিতে সাবেক নেতাকে ছাত্রলীগ কর্মীদের মারধর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক এক নেতাকে মারধর করেছে ছাত্রলীগকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শামসুন নাহার হলের সামনে হামলায় আহত পীযুষ কান্তি বর্মন বিশ্ববিদ্যালয় বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পীযুষ ক্যাম্পাসে বেড়াতে গেলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
পীযুষ এখন রাজনীতিতে সক্রিয় নয় বলে জানান প্রক্টর।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে পীযুষকে উদ্ধার করলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
