২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:26 AM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।

বেনাপোল বন্দর থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভবেরবেড় এলাকায় সোনালী ব্যাংকের পেছনে একটি গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, সালোয়ার কামিজ পরা ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

“সম্ভবত দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর তার ওড়না দিয়ে পেঁচিয়ে লাশটি এভাবে ঝুলিয়ে রেখে পালিয়েছে।”  

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে।