২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে জনতার পিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার রাত ৮টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম ওসমান এবং অন্য দুজন তার সহযোগী। ওসমান স্থানীয়দের কাছে ডাকাত সর্দার হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

ফটিকছড়ি থানার পরির্দশক (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “রাতে একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ওই তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে তিনজনের লাশ এবং ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে বলে জানান পরির্দশক বিদ্যুৎ কুমার।