নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহাদেবপুরের নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই হাকিম জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
নিহত শেফালী বিবি (৩২) ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়ণপুর পূর্বপাড়া গ্রামের নূরুল ইসলাম নূরুর স্ত্রী।
স্থানীয়দের উদ্ধৃত করে এসআই হাকিম জানান, স্বামীর নির্যাতনের কারণে শেফালী বিবি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
