২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তার, এক বছরের সাজা

চট্টগ্রামে নেশার বড়ি ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার নগরীর বাকলিয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ সাজা দেন।  

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল করিম (৪৫) ফেনী জেলার ইলাসপুরের বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ২৫টি ইয়াবাসহ মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়।  

পরে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে তাকে সাজা দেন ম্যাজিস্ট্রেট শাহাদাত।