২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৫ গাড়িতে আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে ফেনীতে চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে শিবির ও ছাত্রদল কর্মীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:19 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বুধবার সকালে ফেনীর পোস্ট অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি শাহীনুজ্জামান।

তিনি বলেন, সকালে শহরের পোস্ট অফিস এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শিবির ও ছাত্রদল কর্মীরা। এক পর্যায়ে তারা পরপর তিনটি হাতবোমা ফাটিয়ে চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান।