২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বন্দুকসহ দুই জন গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৪টি শুটার গানসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:46 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, একটি অটোরিকশা মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল। ইকোরিয়া সংযোগ সড়করে কাছে অটোরিকশাটিকে থামার সংকেত দিলে না থামিয়ে যাত্রীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশ তাদের পাল্টা গুলি ছুড়লে একজন আহত হন।

তিনি বলেন, পরে অটোরিকশায় থাকা দুটি ব্যাগ থেকে ১৪টি দেশি শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আহত যুবকের পরিচয় জানা যায়নি।