সোনা চোরাচালান মামলায় বিমানকর্মী আটক
সোনা চোরাচালানে জড়িত অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটককৃত এমরানুল ইসলাম (৪০) বিমানের এয়ারক্রাফট মেকানিক।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশের সহায়তায় মঙ্গলবার তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে।”
গত ১৪ জানুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের একটি কার্গো হোল্ড থেকে ১৪ কেজি (১২০টি বার) সোনা উদ্ধার করে শুল্ক বিভাগের কর্মকর্তারা।
পরদিন এমরানুল ইসলাম ও কর্মচারী ওসমান গনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন শুল্ক কর্মকর্তারা।
মঈনুল বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এভাবে সোনা চোরাচালানে বিমানের কেউ জড়িত না থাকলে কোনোভাবেই বিমানের কার্গো হোল এলাকায় সোনা নিয়ে আসা সম্ভব না।”
সুর্নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গোয়েন্দাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
