চুরি যাওয়া ট্রাকসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২
সাভার থেকে চুরি যাওয়া একটি ট্রাকসহ চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- নূর আলম ও সাদ্দাম হোসেন ওরফে তূষার, যাদের বয়স আনুমানিক ২৫।
ডবলমুরিং থানার এএসআই মো. শামীম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট মুনমুন কমিউনিটি সেন্টারের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
“এসময় নূর আলম ও সাদ্দামকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যায়।”
তিনি জানান, ট্রাকটি সাভার থেকে চুরি করে বিক্রি করার জন্য চট্টগ্রাম নিয়ে আসা হয়।
