এমপি সিরাজুল আকবরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
মাগুরা-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবরের মৃত্যুত্যে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শোক বাণতে রাষ্ট্রপতি বলেন, সিরাজুল আকবরের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সমাজসেবককে হারাল।”
রাষ্ট্রপতি সিরাজুল আকবরের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সিরাজুল আকবর।
