চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাকির ওই এলাকায় একটি বাড়ির মালিক। তিনি অন্য কোনো পেশায় জড়িত নন বলে স্থানীয়রা জানান।
এজাহারের বরাত দিয়ে এসআই হারুণ জানান, রোববার পশ্চিম মাদারবাড়ি এলাকায় শিশুটির ওপর নির্যাতন চালানো হয়।
“মেয়েটির বাবা অভিযোগ করেছেন, রোববার স্কুল থেকে বাসায় ফিরে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল তার মেয়ে। এ সময় জাকির তার মেয়েকে ধর্ষণ করে।”
ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।
