২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যানার ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বিলবোর্ডে ব্যানার ঝোলানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 12:59 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাদামতলীর মোড়ে এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার এসআই খোরশেদ আলম জানান। 

তিনি জানান, টিটু নামের ২৮ বছর বয়সী ওই যুবক বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে বিলবোর্ডের খুঁটির ওপর থেকে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন।