২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগামী ২৯ নারীকে সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ‘অগ্রগামী’ ২৯ জন নারীকে সন্মাননা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 11:12 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অগ্রগামী’ নারীদের হাতে সন্মাননা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যা‌লয়ের সচিব সুরাইয়া বেগম।

এটুআইয়ের সন্মাননা পাওয়া ‘অগ্রগামী’ নারীদের চারটি কোটায় ভাগ করা হয়েছে। এরমধ্যে বিভাগীয় কমিশনারদের মাধ্যমে নির্বাচিত দেশের প্রতিটি বিভাগ থেকে একজন করে সরকারি কর্মকর্তা ও একজন করে নারী উদ্যোক্তা।

শিক্ষক বাতায়নের মাধ্যমে নির্বাচিত হয়েছেন প্রতিটি বিভাগ থেকে একজন করে শিক্ষক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগীয় পর‌্যায় থেকে নির্বাচিত হয়েছেন তিনজন জয়িতা।

এছাড়া ছয়জনকে সাহসী নারীর কোটায় ‘অগ্রগামী’ নারীর সন্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের জেন্ডার সংক্রান্ত রূপরেখা উদ্বোধন করা হয়। এছাড়া নারীদের নিয়ে প্রামাণ্যচিত্র, ছবি প্রদর্শনী এবং স্ব স্ব ক্ষেত্রে সাহসী নারীদের গল্প তুলে ধরা হয়।