২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে ‘ভটভটি’ উল্টে নিহত ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত একটি যান উল্টে দুই আরোহী নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার বেলা ১২টার দিকে পিকনিক স্পট গজনী অবকাশ কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

হতাহতরা স্থানীয় বাহন ভটভটিতে করে অবকাশ কেন্দ্রের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি একেএম ফছিহুর রহমান।   

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলা গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও আজাহার আলী (৩৫)।

আহতদের মধ্যে রাসেল (২০), শাহাবুদ্দিন (৩০), মাহবুব (৫), মাসুদ (২৫), আজাদ (১৮) ও আবু রায়হানকে (১৮) শেরপুর জেলা সদর হাসপাতালে এবং মাহবুব (১০), জনু মিয়া (৩৫), রেহান মিয়া (১৮) ও জজ মিয়াকে (১৫) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফছিহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঁকাবাকা পথে ভটভটিটি দ্রুত গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাহন উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং ১০ জন আহত হয়।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।