গাজীপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মহিষ বাথান এলাকার রেলসেতুর নিচের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চেক লুঙ্গি, চেক শার্ট ও জ্যাকেট পরা ওই ব্যক্তির (৫৫) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জাহান জানান, ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে এলাকাবাসী ওই ব্যক্তির লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, ওই ব্যক্তিকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ রেলসেতুর নিচে ফেলে গেছে দুর্বৃত্তরা।
