২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা থানা ফটকে হাতবোমা বিস্ফোরণ

পাবনা সদর থানার ফটকে হাতবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার সন্ধ্যায় প্রধান ফটক লক্ষ্য করে নিক্ষিপ্ত পরপর দুটি হাতবোমার বিস্ফোরণে আশপাশ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তরা আতংক সৃষ্টির জন্য এ কাজ করেছে। হাতবোমা নিক্ষেপকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বরে জানান তিনি।

এ ঘটনার পর শহরের মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।