উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০১৩ এর প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার বিকালে প্রকাশিত এ ফলাফলে পাশের হার ৬০ দশমিক ৯৩ শতাংশ বলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানিয়েছেন।
বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা-২০১৩ এ প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরুষদের পাশের হার ৫৮ দশমিক ৩৬ শতাংশ এবং মহিলা পরীক্ষার্থী পাশের হার শতকরা ৬৪ দশমিক ৪৯ শতাংশ।
গত বছরের ৫ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হয়ে ২৪ অক্টোবর শেষ হয়।
বাউবির সকল স্টাডি সেন্টারে ফলাফল পাওয়া যাবে বলে জানান বাউবির তথ্য ও গণসংযোগ কর্মকর্তা আবুল কাসেম।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল bou<space>student ID লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ পাঠিয়ে পাওয়া যাবে।
