২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভূমি অফিসে বোমা হামলা, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে দুবৃর্ত্তদের ছোড়া হাতবোমার আঘাতে দুই কর্মচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 11:37 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার রাত সাড়ে ৯টার দিকের এই ঘটনায় আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর হলেন- অফিস সহকারী শহীদুল ইসলাম (৪০) ও এমএলএসএস আব্দুল করিম (৫০)।

সদর মডেল থানার ওসি গোলাম মোর্ত্তুজা জানান, রাতে শহরের কোর্ট চত্বরে অবস্থিত ভূমি অফিসে দুর্বৃত্তরা পরপর দুটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।

বোমার স্প্লিন্টারের আঘাতে আহত ওই দুজনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পরই জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও পুলিশ সুপার বশির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।