সুনামগঞ্জে রিভলভারসহ যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে গুলি ও দুটি রিভলভারসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, আটক তাজুল ইসলাম (৩২) একজন অস্ত্র বিক্রেতা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর গ্রামের আবদুল হামিদের ছেলে।
র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার বেলা ২টার দিকে উপজেলার আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে দুটি রিভলভার ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
তাজুল একজন অস্ত্র বিক্রেতা বলে র্যাব কর্মকর্তা মামুন জানান।
