২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংসদ কার্যকরের আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 11:50 AM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, “দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারা বজায় রাখার জন্যে ছাত্র সংসদ কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।”

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।