২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা বড়িসহ  এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2015, 10:09 AM

Updated : 22 Aug 2022, 11:47 AM

এরা হলেন-উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজহার উদ্দিন (৪২) এবং  চুয়ারিয়াখোলা গ্রামের শাহীন  ভুইয়া (৫৫)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আরিফ পাঠান জানান, র‌্যাব-৩ এর একটি দল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়ারিয়াখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৯৭টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ আজহার ও শাহীনকে গ্রেপ্তার করে তারা।

পরে রাত সাড়ে ৭টার দিকে দুজনকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৩-এ ‍নিয়োজিত উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে  মামলা করেছেন।