মিরসরাইয়ে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয়রা।
বুধবার ভোরে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে মিসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন ভুইয়া জানান।
নিহত বেলাল হোসেন (৩২) রহমতাবাদ গ্রামের বাসিন্দা।
গ্রামবাসীর বরাত দিয়ে ওসি ইমতিয়াজ বলেন, রহমতাবাদ থেকে ‘চুরি করা’ গরু ট্রাকে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিকে নিয়ে যাচ্ছিলেন বেলালসহ কয়েকজন।
“খবর পেয়ে বাড়িয়াখালি গ্রামের বাসিন্দারা ট্রাকটি আটকালে চালক, তার সহকারীসহ কয়েকজন পালিয়ে গেলেও বেলাল ধরা পড়ে যায়।”
পরে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
