২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতের যুদ্ধজাহাজ

তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস রণজিৎ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:36 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

মঙ্গলবার দুপুরে ৫০ জন কর্মকর্তা ও ৩৫০ জন নাবিক নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ে।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম শেরাফুল্লাহসহ অন্যান্য সদস্যরা জাহাজ এবং এর কর্মকর্তাদের স্বাগত জানান।

এসময় ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারসহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী থেকে দেওয়া তথ্যমতে, ১৪৬ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ‘আইএনএস রণজিৎ’ এর  অধিনায়ক হিসেবে আছেন ক্যাপ্টেন মহেন্দ্র বীর সিং নেগী। 

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভারতীয় জাহাজটির তিনদিনের শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নৌ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং তার মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

এসময়ে ভারতীয় জাহাজটির কর্মকর্তা-নাবিকরা বাংলাদেশের নেভাল একাডেমিসহ বিভিন্ন ঘাঁটি ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবে।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জাহাজটি পরিদর্শন করবেন।

তিন দিনের সফর শেষে আইএনএস রণজিতের আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার কথা রয়েছে।