২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 12:39 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

মঙ্গলবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৪০) দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, ২০০৭ সালের ১২ অক্টোবর দুপুরে ঝগড়ার জেরে স্ত্রী শিল্পী আক্তারকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেন সালাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিল্পী।

ওই দিনই নিহতের বড়ভাই দুর্গাপুর থানায় মামলা করেন।