২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত সচিব হলেন দুই কর্মকর্তা

জনপ্রশাসনের দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 12:37 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুল মালেক এবং রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসাবে রাখা হলেও আব্দুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। মালেক তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

আব্দুল মালেক ও সম্পদ বড়ুয়াকে নিয়ে জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন।