পদ্মায় লঞ্চডুবিতে ব্রিটিশ দূত রবার্ট গিবসনের শোক
পদ্মায় লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
রোববার দৌলতদিয়ায় ওই দুর্ঘটনায় ৬৯ জনের লাশ উদ্ধারের পর সোমবার উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় রবার্ট গিবসন বলেন, “গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে আমরা মর্মাহত। ঘটনার শিকার শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি রইল আমাদের সহানুভূতি ও অন্তিম শ্রদ্ধা।”
