২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই লাখ ইয়াবা ধ্বংস

চট্টগ্রাম নগরীর হালিশহরে আদালতের নির্দেশে প্রায় দুই লাখ ১৫ হাজার তিনশ ইয়াবা বড়ি ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 08:53 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর ‍হাকিম মশিউর রহমান চৌধুরী দুটি মামলার এ আদেশ দিলে তা সোমবার কার্যকর করা হয়।

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির আবুল কালাম আজাদ আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুসারে মহানগর হাকিম নূরে আলম ভূঞা ও ফরিদ আলমের উপস্থিতিতে সোমবার বিকালে দুই লাখ ১৫ হাজার তিনশ ইয়াবা ধ্বংস করা হয়।

এছাড়া ওই দুই অভিযানে উদ্ধার করা মাদক বিক্রির ১৮ লাখ ৯৯ হাজার ৫৫ টাকা সোনালী ব্যাংকে জমা করা হয়।

গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর নগরীর হালিশহর থানা এলাকায় পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৭।

এসব ঘটনায় মোট সাত জনকে আসামি করে দুটি মামলাও করা হয়।