জয়পুরহাটে ইসলামী ব্যাংকের বুথ ভাঙার চেষ্টা
জয়পুরহাট শহরে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জয়পুরহাট ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব জানান, রোববার রাতে দুর্বৃত্তরা শহরের মূল সড়কে অবস্থিত এটিএম বুথের শার্টারে ভারি কোনো কিছু দিয়ে আঘাত করে ভাঙার চেষ্টা করেছে।
এতে কয়েকটি স্থানে শার্টার বেঁকে গেছে।
একই সময়ে এটিএম বুথের পাশে একটি দোকানের শার্টারও ভারি বস্তু দিয়ে ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানি।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, এ ঘটনায় এখনও থানায় অভিযোগ জানায়নি কেউ।
