২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় উপজেলায় গ্রেপ্তার ৯

অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে চট্টগ্রামের ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাই বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 12:12 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জোরারগঞ্জ, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারি, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় এ অভিযান চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন জামায়াত ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী। বাকি চারজন বিএনপির।

গ্রেপ্তার নয় জনই নাশকতার বিভিন্ন ঘটনায় জড়িত বলে পুলিশের দাবি।