নার্সারির ৫ হাজার চারা কেটেছে দুর্বৃত্তরা
বগুড়া সদরে একটি নার্সারির প্রায় পাঁচ হাজার আম ও লিচুর চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ছোট ধাওয়াকোলা গ্রামের ‘তুহিন নার্সারি’র গাছগুলো কাটা হয় বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, এলাকায় দুই গ্রুপের বিরোধে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লিখিত অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নাসার্রির মালিক মোখলেছুর রহমান জানান, দুর্বৃত্তরা তার নার্সারির কলম পদ্ধতিতে লাগানো অন্তত পাঁচ হাজার চারাগাছ কেটে ফেলেছে।
