২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দিনে দুপুরে ডাকাতি

সাভারের বিরুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে ডাকাতির হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার বাগ্নীবাড়ী এলাকায় জমি ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে।

হানিফ মোল্লা জানান, ১০/১২ জনের ডাকাতদল বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণলঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

পরে বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেয়।

সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার ভোরে আশুলিয়ার বাঁশবাড়ি এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী গোপাল সাহার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।