২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৮

রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 09:16 AM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায়  অভিযান  চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।

এদের মধ্যে দুজন জামায়াত-শিবিবের ও ছয়জন বিএনপির নেতাকর্মী বলে জানান উপকমিশনার মাসুদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

গত দেড় মাসের বেশি সময়ের অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে অন্তত ৫৭ জন  নিহত হয়েছেন।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।