চট্টগ্রামে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৫
বিএনপির ডাকা অবরোধ-হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে এক ওয়ার্ড জামায়াত নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা এলাকার রওশন মিস্ত্রির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমির মো. নূর আহমেদ(৫০) এবং স্থানীয় জামায়াত কর্মী আব্দুর নূর(৪৫), নজরুল ইসলাম(৩৭), কবির উদ্দিন(৪৫) ও নূর আলম(৪৫)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মাদ মোহসিন জানান, রওশন মিস্ত্রির বাড়িতে তারা বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন, গোপনে এ সংবাদ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির নির্বাচনে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা বয়েছে বলে জানান তিনি।
