২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সাতকানিয়ায় পুড়েছে চারটি ঘর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে পুড়েছে চারটি কাঁচা বসতঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 02:38 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার মধ্যরাতে দক্ষিণ ময়কাল এলাকায় কুপি বাতি থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে চারজন মালিকের চারটি কাঁচা বসতঘর পুড়ে প্রায় চার লাখ ‍টাকার ক্ষতি হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে দমকলকর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কেউ হতাহত হয়নি।