জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধাবাড়ি রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন জয়পুরহাটের তাজপুর গ্রামের প্রয়াত খাজামুদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৩২) ও নীলফামারীর কিছামুদলুয়া গ্রামের আব্দুল গনির ছেলে শাকিল ইসলাম (২৫)।
পাঁচবিবি থানার এএসআই আব্দুল করিম জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো বিক্রির জন্য হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনছিল বলে জানিয়েছেন তারা।
