২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার আসছেন ভারতের নৌবাহিনী প্রধান

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আ র কে ধাওয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বাংলাদেশের নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে রোববার ঢাকায় আসছেন বলে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতীয় নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ও ইন্ডিয়ান নেভি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিনু ধাওয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কে ধাওয়ানের সফরকালে ভারতীয় নৌ জাহাজ ‘আইএনএস রঞ্জিত’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা পরিদর্শনে আসবে।

এসময় চট্টগ্রামে বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিকে দুটি ‘এন্টারপ্রাইজ ক্লাস বোট’ উপহার দেবেন ভারতীয় নৌবাহিনী প্রধান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডমিরাল ধাওয়ানের সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ঐতিহ্যের অংশ, যা দুই প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে।