২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১২ পেট্রোল বোমা উদ্ধার, আটক ২

দিনাজপুর শহরে একটি বেড়া-চাটাইয়ের দোকান থেকে ১২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব। ওই দোকানের মালিকসহ দুই জনকে আটক করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার বেলা ৩টায় হাসপাতাল মোড় থেকে স্থানীয় দোকানদার হারুন ও তার কর্মচারী দেবেন দাসকে আটক করা হয়।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি বদরুজ্জামান জিল্লু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতাল রোডে হারুনের বেড়া-চাটাইয়ের দোকানে পেট্রোল বোমাগুলো পাওয়া গেছে।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে হারুন এই দোকানে পেট্রোল বোমা তৈরি ও নাশকতাকারীদের সরবরাহ করে আসছিল। তাই হারুন ও তার কর্মচারী দেবেন দাসকে আটক করা হয়েছে।

র‌্যাব হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ কারা হচ্ছে বলে তিনি জানান।