গোপালগঞ্জে দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোপালগঞ্জ সদরে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন বাজুনিয়া গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে, যে লাবিবা উপজেলার দত্তডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের কালাম শেখের ছেলে আর জুয়েল শেখ (২৫)।
শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে এ দুই দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার সকালে শিশু লাবিবা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার রামদিয়া থেকে মোটরসাইকেলে সদরের ছুটফা গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন জুয়েল।
পথে সদরের দুর্গাপুর এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশের খাদে পড়ে যান তিনি।
এ সময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কাও লাগে তার।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানান ওসি জাকির।
