২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম মুনমুন দেবও ঢাকায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ ও নচিকেতা আসছেন বলে আগেই জানা গিয়েছিল; এখন দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 12:59 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

প্রসেনজিৎ চক্রবর্তী ছাড়াও অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ইন্দ্রনীল সেন, মুনমুন সেন, দীপক অধিকারী (দেব) ও অরিন্দম শীল রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে আছেন কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, কবি সুবোধ সরকার, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু। আছেন কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী।

চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষও এসেছেন ঢাকায়। আর অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও হাত রয়েছে অরিন্দমের।

এদের মধ্যে ইন্দ্রনীল, মুনমুন ও দেব মমতার দল তৃণমূল কংগ্রেসের এমপি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকা তুলে ধরে আনন্দবাজার পত্রিকা বলেছে, মমতার এই সফরে সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

মমতার ৪০ জনের বেশি সফরসঙ্গীর মধ্যে শিল্পপতি হর্ষ নেওটিয়া ও সঞ্জীব গোয়েন্কাও রয়েছেন।

তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তার আসা হলেও এই সফর ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার জট খোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ।

পুরনো খবর:

মমতা ঢাকায়
ইমরান বাদ, মমতার সঙ্গী নচিকেতা-প্রসেনজিৎ