২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে আটক ২৫

চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে ‘জঙ্গি সন্দেহে’ ২৫ জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার সুলতান আহমেদ সড়কের আদর্শ ইসলামিক একাডেমি থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জনকে আটকের পাশাপাশি ওই মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, অডিও, ভিডিও ও সিডি উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, “ওই মাদ্রাসায় জঙ্গিরা প্রশিক্ষণ নেয়- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়।”

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জ্ঞিপ্তিতে জানানো হয়।

তবে এর আগে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মেফতাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী থেকে থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

তবে তাদের আটক না গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করে তিনি বলেন, “তাদের সাথে কোনো কিছুর সম্পৃক্ততা রয়েছে কি না তার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”