২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতায় মদদ’, রাসিক কাউন্সিলর গ্রেপ্তার

নাশকতায় মদদ দেওয়ার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব সিটি কর্পোরেশনের  ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মহানগর বিএনপির সদস্য।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দাশপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, বিএনপির নেতৃত্বে ২০ দলের হরতাল-অবরোধে নাশকতার মদদ দেওয়ার অভিযোগ রয়েছে কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিভিন্ন সময় নাশকতায় জড়িত গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তার নাম এসেছে।

“এরই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন এসি উফতে খায়ের আলম।